ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর আগমন ঘি‌রে মিছিলের নগরীতে পরিণত বরিশাল ঝালকাঠিতে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মামলা, আটক মা কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ
  • নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

    নিহত আরফিনা আক্তার নদী (১৫) উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।  

    রোববার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যায় ওই স্কুল ছাত্রী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের কামাল বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।   

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পারিবারের সদস্যদের উপর অভিমান করে কীটনাশক জাতীয় বিষ পান করে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করে।  

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর রোববার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতরে পিতা জানিয়েছে দীর্ঘ দিন ধরে তার মেয়ে পেট ব্যথায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পেটে ব্যাথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ