ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আতঙ্ক কাটাতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

    আতঙ্ক কাটাতে ডিএমপি কার্যালয়ে বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে নয়টি গণসমাবেশ শেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

    ফলে এক প্রকার গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে বিএনপিতে।
    রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার-হয়রানি বন্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের দ্বারস্থ হন বিএনপি নেতারা। এ সময় নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি ও গ্রেফতার বন্ধের অনুরোধ জানানো হয়।

    বিএনপি প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

    আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিশেষ অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এমনকি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও অভিযান চালানো হচ্ছে।

    এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের নাশকতা যেন সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত তৎপরতার অংশ হিসেবে শনিবার দিনগত রাতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপি। এতে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ