ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে জ্বালানি তেলের দাম বাড়ল ৫ ডলারের বেশি, স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী চরমোনাই মাহফিলের ময়দানে এসে আসিফ মাহমুদ যা বললেন তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি দানব আকৃতির মাছটি বিক্রিকালে প্রশাসনের বাঁধা, ব্যবসায়ীরা লাপাত্তা  ঈদযাত্রায় প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন মানবপাচার প্রতিরোধে দেশের দুই বিমানবন্দরে গোয়েন্দাদের ‘জাল’
  • শরণখোলায় আ.লীগ নেতা কামাল আকনের স্মরণ সভা 

    শরণখোলায় আ.লীগ নেতা কামাল আকনের স্মরণ সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (৫ ডিসেম্বর) সকালে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে  অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের  সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। 

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু,  উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন রুমি, তপু বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আল হাসান। 

    এর আগে একটি শোক মিছিল রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মরহুম কামাল উদ্দিন আকনের সমাধিস্থলে সংসদ সদস্য ও  উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    সভা শেষে কামাল উদ্দিন আকনসহ অন্যান্য নেতৃবৃন্দের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ