ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • ভাণ্ডারিয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

    ভাণ্ডারিয়ায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার (৬ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি আসিকুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম,পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার প্রমুখ।

    সভায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে স্থানীয়দের মতামতের ভিত্তিতে ঐদিন প্রত্যুষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল আটটায় স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত, ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও পরিবারদের সংবর্ধণা, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, আলোচনা সভা, মসজিদ - মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল এতিমখানায় বিশেষ খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। 

    এর আগে ১৫ডিসেম্বর বিকালে শিশুদের চিত্রাংঙ্কন ও বড়দের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান পরিচালনার জন্য কমিটি এবং উপকমিটি গঠন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ