ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • ভাণ্ডারিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

    ভাণ্ডারিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার (১২ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২  উদযাপন করা হয়।

    এ উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তি মূলক উন্নতি’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

    শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ মাহাম্মুদ, মো. ওমর ফারুক, প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার প্রমুখ। 

    এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের আবৃতি ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ