ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে গাঁজা ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার

    নোয়াখালীতে গাঁজা ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুধারাম উপজেলায় ৮কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ সহ মো. বেলাল হোসেন সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।  

    গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার সুমন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের কোয়াইল্লার টেক এলাকার আবুল বাশারের ছেলে।

    র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে নোয়াখালী সদর-কবিরহাট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন সুমন। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। 

    সুমন জানায়, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব প্রন্থায় তা পরিবহন করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ