ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ভাণ্ডারিয়ায় ৪গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন

     ভাণ্ডারিয়ায় ৪গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

    মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে বে-সরকারির উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন বেসরকারি সংস্থ্যা ব্রাক। 

    সীমা রানী ধর তার বক্তব্যে বলেন, “করোনা মহামারির প্রভাবে গ্রামে গঞ্জে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে উপজেলার গৌরীপুর এবং ইকড়ি ইউনিয়নে আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। তাদের মুচলেকা নিয়ে সরকারি নির্ধারিত বয়সে বিবাহ সম্পন্ন করার অঙ্গীকার করেন স্ব স্ব পরিবার। তবে তাদের আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে উপজেলা প্রশাসন বিকল্প ব্যবস্থা নেয়ার বিষয় ঐ দুই পরিবারকে আস্বস্ত করা হয়েছে। তাঁর পরেও আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহ্বান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষদের সচেতন করেন। ভাণ্ডারিয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না।

    বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, “আমরা চাই ভাণ্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ে শিশুর বিয়ে না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভাণ্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান  মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেব সমাজ সেবা কর্মকতর্কা ভবানী শংকর বল, ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক বজলুর রহমান, ব্র্যাকের জেলা ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ