ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কাউখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত 

    কাউখালীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালী উপজেলায় সড়ক  দুর্ঘটনায় মো. আলিম হোসেন হাওলাদার (৫৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।  

    বুধবার সকাল ১০টার দিকে তাকে  সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলিম উপজেলার সদর ইউনিয়নের আয়রন গ্রামের বাসিন্দা।  নিহতের ভাই আল-আমীন হাওলাদার জানান, সকাল ১০টার দিকে উপজেলার নৈকাঠী সড়কের বিড়ালঝুড়ি কালভার্টের  পাশে স্থানীয়রা আলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই তার ব্যাটারি চালিত অটোরিকশাটি দুমড়ানো-মুচড়ানো অবস্থায় পাওয়া যায়। 

    স্থানীয়রা অচেতন অবস্থায় আলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসক পরীক্ষা করে জানান যে আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় রিকশাটি ভেঙে গেছে এবং তার মৃত্যু হয়েছে।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন হাওলাদার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ