ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

    পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সাথে সাথে শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ও সড়কে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

    এরপরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম এমপি, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, পিরোজপুর প্রমুখ। 

    এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। এ ছাড়াও সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ ছাড়াও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ