ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ইন্দুরকানীতে ৩টি উত্তরপত্রসহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক

    ইন্দুরকানীতে ৩টি উত্তরপত্রসহ বিদ্যালয়ের ল্যাব সহকারী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনটি উত্তরপত্রসহ মাহমুদা বেগম নামে এক ল্যাব সহকারীকে আটক করেছে পুলিশ।  

    বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

     আটক মাহমুদার নামে কেন্দ্রসচিব বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেছেন।

    জানা গেছে, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভকেশনাল কেন্দ্রে এসএসসি ভকেশনাল নবম শ্রেণির পরীক্ষা চলাকালে কেন্দ্র ভবনের দোতলায় ল্যাব কক্ষ থেকে তিনটি উত্তরপত্র ও একটি গাইড বইসহ ওই বিদ্যালয়ের ল্যাব সহকারী মাহমুদাকে আটক করা হয়েছে।  

    নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, ওই কেন্দ্রের পরীক্ষা চলাকালে কেন্দ্র ভেন্যুর ভবনের দ্বিতীয় তলার কম্পিউটার ল্যাব কক্ষে বিগত কয়েকটি পরীক্ষায় টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উত্তরপত্র তৈরি করা হতো। এমন গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই কক্ষে অভিযান চালিয়ে তিনটি উত্তরপত্র ও সংশ্লিষ্ট পরীক্ষার একটি গাইড বইসহ মাহমুদাকে আটক করা হয়।

    এ ব্যাপারে কেন্দ্র সচিব মিন্টু কুমার হালদার জানান, আমি কেন্দ্র সচিব হলেও কেন্দ্রের সব দায়-দায়িত্ব স্টাফরা পালন করেন। আজকের ঘটনাটি আমি জানি না। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসুল হক আমাকে সঙ্গে নিয়ে ওই খাতা এবং গাইড বই জব্দ করেন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ঘটনায় রাত ৭টার দিকে একটি মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ