ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাল বরিশালে আসছেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর গোটা দক্ষিণাঞ্চল ফরিদপুরে বরগুনার জালালসহ নিহত ৫ ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে উজিরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা   বরিশালে বিভাগীয় সমাবেশ ঘিরে জামায়াতে ইসলামীর কোতয়ালী উত্তর থানার প্রস্তুতি সভা  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরণ আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা 
  • নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

    নোয়াখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

    শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী- ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৭০)। তিনি একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সফি উল্যার ছেলে।

    নিহতের নাতনী ফাইজা জানায়, এক আত্মীয়ের কুলখানি খেয়ে আবুল কাশেম শনিবার দুপুরে নোয়াখালী টু ফেনী আঞ্চলিক সড়কের নোয়াখালী পৌরসভা গেইট হয়ে বাড়ি ফিরছিলেন। তখন বেপরোয়া গতির চট্রগ্রাম গামী বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বেগমগঞ্জ থানা থেকে বিষয়টি অবহিত করা হয় আমাকে। এরপর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  
    ওসি আরও বলেন, আবুল কাশেমের লাশ নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ