ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

    নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরে আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  

    নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) একই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।    

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানীর বাড়িতে এই ঘটনা ঘটে।    

    এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মহিউদ্দিন টিটু। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন,নিহত শাওন কিছু দিন নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানীর বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিল তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়।  এ সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রতিবন্ধী শিশুর কথা ভুলে যায় পরিবারের সদস্যরা। এতে ঘরে থাকা শিশু আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায়। 

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ