ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • ‘শেখ হাসিনা নতুন বই দেন, খালেদা জিয়া দেন অস্ত্র’ 

    ‘শেখ হাসিনা নতুন বই দেন, খালেদা জিয়া দেন অস্ত্র’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনা শিক্ষার্থীদের নতুন বই দেন আর খালেদা জিয়া অস্ত্র দেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। 

    তিনি বলেন, ‘খালেদা জিয়া ছাত্ররাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেন। গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারের পৃষ্ঠপোষকতায় অস্ত্রের মাধ্যমে হল দখল ও টেন্ডরাবাজি হয়েছিল। 

    সাধারণ ছাত্ররা হলে অবস্থান করতে পারত না।  কিন্তু শেখ হাসিনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। দেশের শিক্ষার্থীদের আদর্শ রাজনীতির শিক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে নতুন  বই ও কলম তুলে দিয়েছেন শেখ হাসিনা। বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়। আর সে বই পেয়ে শিক্ষার্থীরা তাদের পাঠে ফিরে যায়। কিন্তু বিএনপি-জমায়াত জোট সরকারের সময় পাঠ্যবইয়ের সংকট ছিল। বছরের ছয় মাস  চলে যাওয়ার পরও টাকার বিনিময়েও শিক্ষার্থীরা বই কিনতে পারত না। ’ 

    বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

    এসময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা চাচ্ছেন, ছাত্রলীগকে বিশ্বের রাজনীতিতে একটি মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রসংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে। তাই তিনি মেধাবী ও প্রকৃত ছাত্রদের ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলা, উপজেলার কমিটির দায়িত্ব দিচ্ছেন। 

    ’উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন শেখের পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক।  এতে অনেকের মধ্যে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ