ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ 

    মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ লাখ টাকাসহ পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট মালিক মো. আসাদুল হক আসাদ (৪০) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। আসাদুল হক পৌর শহরের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে। এঘটনায় মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করলেও গত তিন দিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি। 

    জানা গেছে, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মটর সাইকেল যোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এজেন্ট ব্যাংক মালিক আসাদের ব্যবহৃত মটরসাইকেলটি চাবিসহ শহরের কেএম লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোন সন্ধান পাননি।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জিডির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। শীঘ্রই আসাদুল হককে উদ্ধার করতে সক্ষম হবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ