ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • নাজিরপুরে কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

    নাজিরপুরে কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে অনুপ মন্ডল (১৩) নামের এক কিশোরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

    বুধবার বিকেলে বিদ্যুতায়িত হয়ে তিনি নিহত হন।

    নিহত অনুপ উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয়ার লড়া গ্রামের অনিল মন্ডলের ছেলে।

    তার বাবার অভিযোগ, বুধবার বিকেলে অনুপ একই এলাকার বিধান মন্ডলের বাড়ির পেছনে যায়। সেখানে ইদুর থেকে বোরো ধানের বীজ রক্ষা করতে বিদ্যুতের সংযোগ দেয়া হয় কিন্তু মানুষ বা প্রাণী চলাচলের কোনো নিষেধাজ্ঞামূলক প্রতীক ছিলো না। এখান দিয়ে যাওয়ার সময় অনুপ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ