ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

    নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।   

    নিহত শিহাব উদ্দিন স্মরণ (২৬) উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাঁচঘরিয়া গ্রামের  মো. সেলিমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র । সে নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক এবং নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি শাখার সভাপতি ছিল।  

    বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।  

    বিষয়টি নিশ্চিত করেন রামনারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হারুন অর রশিদ বাহার ও নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু । 

    ইউপি চেয়ারম্যান বাহার বলেন, নিহত স্মরণ বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজে আরেক মোটরসাইকেল আরোহী সহ চাটখিলের সোমপাড়া থেকে সাহাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি কচুয়া টু বটতলী সড়কের বাংলাবাজার এলাকার বসু বাড়ির দরজায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।  এতে স্মরণ মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে আরেক মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

    চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যান আটক করে। খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসে।  এ সময় চালক পালিয়ে যায়।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ