ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি

    বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুরুতে ছিলেন সাম্পাওলির সহকারী। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। যাকে নিয়ে স্বয়ং ম্যারাডোনাও নাক ছিটকিয়েছেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে পাকাপাকি আলবেলিস্তেদের দায়িত্ব পান স্কালোনি। সেই থেকে শুরু, তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর আর্জেন্টিনা জেতে বিশ্বকাপও।

    সেই লিওনেল স্কালোনিকে এবার বর্ষসেরা কোচের সম্মানে ভূষিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস)। আর্জেন্টাইন এই কিংবদন্তি এখানে টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশ্যম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে। 

    অফিশিয়াল ওয়েবসাইটে আইএফএফএইচএস স্কালোনি সম্পর্কে লিখেছে, ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ।

    আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তার চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন স্কালোনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্কালোনির। অর্থাৎ, চার বছর পরে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে স্কালোনিকে।

    আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকা-

    ১। লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট

    ২। দিদিয়ের দেশ্যম- ৪৫ পয়েন্ট

    ৩। ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট

    ৪। জ্লাৎকো দালিচ- ২০ পয়েন্ট

    ৫। হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট

    ৬। লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট

    ৭। হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ