ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • বিপিএলের প্রথম সেঞ্চুরি আজম খানের

    বিপিএলের প্রথম সেঞ্চুরি আজম খানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ষষ্ঠ ম্যাচে এসে দেখা মিলল প্রথম সেঞ্চুরির। তবে এটি কোনো দেশি ক্রিকেটার করতে পারেননি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি গ্রেট মঈন খানের পুত্র আজম খান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫৮ বলে ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে খুলনাকে ৫ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ এনে দেন এই ডানহাতি ব্যাটার।

    ৯টি চার ও ৮টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন ২৪ বছর বয়সী আজম খান। সেঞ্চুরির পথে তিনি তামিম ইকবালকে নিয়ে ৬২ বলে ৯২, সাব্বির রহমানকে নিয়ে ২১ বলে ৩৭ ও ওয়াহাব রিয়াজকে নিয়ে ৮ বলে ২৪ রান যোগ করেন তিনি।

    পাকিস্তান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি২০ খেলে তেমন কিছুই করতে পারেননি আজম খান। ৩ ম্যাচে করেছেন ৬ রান, সর্বোচ্চ ৫! তবে ঘরোয়া ক্রিকেটে ক্রমেই নিজেকে মেলে ধরছেন তিনি। ৯২টি টি২০ ম্যাচে ১০টি হাফসেঞ্চুরি ছিল তার, সর্বোচ্চ স্কোর ছিল ৮৮। এবার তিনি পেলেন ক্যারিয়ারের প্রথম টি২০ সেঞ্চুরি। তাও দুর্দান্ত স্টাইলে। তার শিরায় যে বইছে বিখ্যাত ক্রিকেটার মঈন খানের রক্ত। বাবার ততোই মারমুখী ব্যাটিং করে থাকেন তিনি।

    এর আগে চলতি বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৬৭ রানের (রনি তালুকদার ও সাকিব আল হাসান)। এছাড়া হাফসেঞ্চুরি রয়েছে আরো তিনটি। এবার সবাইকে ছাড়িয়ে গেলেন আজম খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ