ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
  • সৌদিতে মেসি-রোনালদো লড়াইয়ে টিকিটের মূল্য কত?

    সৌদিতে মেসি-রোনালদো লড়াইয়ে টিকিটের মূল্য কত?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিস্টিয়ানো রোনালদোকে রেকর্ড মূল্যে সৌদি আরবের ক্লাব আল নাসরে নিয়ে আসে। তবে মধ্যপ্রাচ্যের দেশটি এতেই সন্তুষ্ট হচ্ছে না। এবার তারা বর্তমান বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও রোনালদোর দ্বৈরথের ব্যবস্থা করেছে। দুই মহাতারকা খুব শিগগিরই একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছেন। আর এই ম্যাচে টিকিটের দাম আকাশছোঁয়া হতে যাচ্ছে।

    দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এখনই ক্লাবের হয়ে অভিষেক হচ্ছে না পর্তুগিজ তারকার। কিন্তু তার আগেই সৌদি আরবে খেলবেন রোনালদো। যেখানে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজিকে।

    একটি প্রদর্শনী ম্যাচে আল হিলাল ও আল নাসরে দল মিলিয়ে একটি প্রথম একাদশ তৈরি করা হবে। এই একাদশেই খেলবেন রোনালদো। প্রতিপক্ষ পিএসজির হয়ে সেই ম্যাচে খেলার কথা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেমারের। তবে তিন তারকাই খেলবেন কিনা, তা অবশ্য এখনও নিশ্চিত নয়।

    রোনালদোদের প্রদর্শনী ম্যাচের জন্য আলাদা একটি জার্সি তৈরি করা হবে। সেই ম্যাচটি হতে চলেছে ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে। এই খবর জানিয়েছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া।

    এদিকে সৌদিতে মেসি বনাম রোনালদো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিহাসে এর আগে এত বেশি দামে কখনও কোনো ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি।

    ইতোমধ্যে টিকিট বাজারে ছেড়েছে সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ)। এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিল ৯ লাখ ৮৫,০০০ রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যেখানে এই ম্যাচ দেখার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ