ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • দাওয়াত থেকে ফিরে অসুস্থ, আ. লীগের দুই নেতার মৃত্যু

    দাওয়াত থেকে ফিরে অসুস্থ, আ. লীগের দুই নেতার মৃত্যু
    গিয়াস উদ্দিন ও জহির রায়হান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসুস্থ হয়ে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান। সোমবার ভোরে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা মারা যান। 

    সূত্র জানিয়েছে, গত শনিবার রাতে তারা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তারা অসুস্থ বোধ করছিলেন। তাদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাবিবুর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

    দুই নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা। তিনি বলেন, গিয়াস উদ্দিন ও জহির রায়হান আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।

    কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে। 

    কুলিয়ারচরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আরও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ