ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ফোনের নতুন অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা ভারতের

    ফোনের নতুন অপারেটিং সিস্টেম আনার পরিকল্পনা ভারতের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন বাজারের প্রায় পুরোটাই দখল করে রয়েছে অ্যান্ডয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম। এই দুই সিস্টেমে ফোনের দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে গুগল ও অ্যাপলের মতো সংস্থাগুলো।

    স্মার্টফোন দুনিয়ায় বিদেশি কোম্পানিগুলোর আধিপত্য চায় না নয়াদিল্লি।  
    অ্যান্ডয়েড ও আইওএসের সঙ্গে টেক্কা দিতে ইন্দওএস বা আইএনডিওএস একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে মোদি সরকার। কেন্দ্রের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার ভারত।  

    কেন্দ্রের লক্ষ্য একটি সুরক্ষিত ভারতীয় অপারেটিং সিস্টেম তৈরি করা, অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো অপারেটিং সিস্টেমগুলোকে প্রতিযোগিতার মুখে ফেলবে।  

    চলতি সপ্তাহে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে আইএনডিওএস তৈরির ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতে প্রতিযোগিতা কমিশনের কাছে ইতোমধ্যেই বড়সড় ধাক্কা খেয়েছে গুগল।

    প্লে স্টোর ব্যবহার করে বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ