ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • দেশে অন্ধত্বের হার কমে ১ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

    দেশে অন্ধত্বের হার কমে ১ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে দেশে অন্ধত্বের হার কমে এক শতাংশে নেমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  জাহিদ মালেক।

    বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ে চার বিভাগে ১৩টি জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন আই কেয়ার সেন্টারের উদ্বোধন উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এদিন বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন।
    জাহিদ মালেক বলেন, চক্ষু রোগসহ অসংক্রামক রোগ দেশে বাড়ছে। এ রোগগুলোর মাধ্যমে ৬৭ শতাংশ মৃত্যু হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, এর যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ বিষয়ে একটি আইন প্রণয়ন হচ্ছে।  

    তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদর হাসপাতালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব আই কেয়ার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন হয়। বর্তমানে দেশে অন্ধত্বের হার এক শতাংশ। যা ২০ বছর আগের জনসংখ্যার ৩৫ শতাংশ কম। চোখের ছানিজনিত অন্ধত্ব যা আগে ১১ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ১৭ হাজার। বর্তমানে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে ছানি রোগী রয়েছে ৩ লাখ ৯০ হাজার।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, পঞ্চাশোর্ধ্ব জনগণের মধ্যে ভারতে অন্ধত্বের হার পৌণে দুই শতাংশ। নেপালে আড়াই শতাংশ, সেখানে আমাদের দেশে দেড় শতাংশ। ত্রিশোর্ধ্ব জনগণের মধ্যে পাকিস্তানে অন্ধত্বের হার পৌনে তিন শতাংশ, সেখানে আমাদের দেশে শূন্য দশমিক সাত শতাংশ।  

    তিনি আরও বলেন, ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু সেবার মানোন্নয়ন ও আধুনিকায়ন করে যাচ্ছি। প্রতি বছর স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের মাধ্যমে বিনামূল্যে আড়াই লাখের অধিক ছানি রোগীকে লেন্স সংযোজন করে স্বাভাবিক দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হচ্ছে। বেসরকারি খাতে প্রতিটি লেন্স লাগাতে আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে থাকে। গ্রামাঞ্চলের মানুষের চক্ষু সেবা কমিউনিটি ভিশন সেন্টারের কোনো বিকল্প নেই। এ কমিউনিটি ভিশন সেন্টার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ডিজিটাল প্রযুক্তি নিশ্চিত করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ