ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ ছাত্রের এক বিষয়ে 'বি' গ্রেড, ভর্তি নিয়ে উদ্বেগ

     কেন্দ্র সচিবের ভুলে ৭৫০ ছাত্রের এক বিষয়ে 'বি' গ্রেড, ভর্তি নিয়ে উদ্বেগ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্র সচিবের ভুল ও অসাবধানতায় পিরোজপুরে ইন্দুরকানী এসএসসি কেন্দ্রের ৭৫০ জন পরীক্ষার্থী ক্যারিয়ার শিক্ষা বিষয়ে 'বি' গ্রেড পেয়েছে। এতে অনেকে জিপিএ-৫ পেয়েও ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এ নিয়ে অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

    জানা গেছে, উপজেলায় গত বছরের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রায় ৭৫০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কিন্তু পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নে ক্যরিয়ার বিষয়ে বোর্ডের নির্দেশিত ৫০ নম্বরের পরিবর্তে ২৫ নম্বর পাঠায় কর্তৃপক্ষ। এতে সব পরীক্ষার্থীর নম্বরপত্রে বিষয়টিতে 'বি' গ্রেড এসেছে। এতে পরীক্ষার্থীরা মোট নম্বরও কম পেয়েছে।

    বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাওয়া নম্বরপত্রে দেখা যায়, ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাহসিন বিন আহসান বিজ্ঞান বিভাগে দশ বিষয়ের সব ক'টিতে জিপিএ-৫ পেলেও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পেয়েছে 'বি' গ্রেড। অন্যরাও একই গ্রেড পেয়েছে।

    বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া ঈমনের অভিভাবক মো. ফরিদ গাজী বলেন, সচিবের ভুলের কারণে তাঁর ছেলে 'বি' গ্রেড পেয়েছে। নম্বর কম পাওয়ায় ভালো কলেজে ভর্তির সুযোগ পায়নি সে। পরীক্ষা কেন্দ্রের সহকারী হল সুপার ও সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, কেন্দ্রের সব বিদ্যালয়ের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সচিব না জেনে ৫০ নম্বরের পরিবর্তে ২৫ দিতে বলায় এ সমস্যা হয়েছে।

    এ বিষয়ে কেন্দ্র সচিব ও ইন্দুরকানী সরকারি সেতার স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, সার্বিক দায়দায়িত্ব কেন্দ্র কমিটির, সচিবের একার নয়। একজন শিক্ষক ভুল তথ্য দেওয়ায় ২৫ নম্বর পাঠানোয় সবার 'বি' গ্রেড এসেছে। এ বিষয় যাঁরা জানেন, তাঁরা সহযোগিতা না করায় এ সমস্যা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ