ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

     জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

    মঙ্গলবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ডা. মঞ্জুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেন।

    গ্রেফতাররা হলেন, মো. জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও মো. আব্দুর রহমান আরিফ (৩৫)।

    ডিসি ডা. মঞ্জুর মোর্শেদ জানান, চট্টগ্রাম মহানগরের জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    এ সময় তাদের কাছ থেকে কার্যক্রমে ব্যবহৃত চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার ও প্রিন্টার, দুটি প্রিন্টার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    জালিয়াতি চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ পর্যন্ত তারা জালিয়াতির মাধ্যমে ৫ হাজার বেশি জন্ম নিবন্ধন সনদ সৃজন করেছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ