ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি
  • বিয়ের পর স্বামীর উদ্দেশে আথিয়ার আবেগঘন বার্তা 

    বিয়ের পর স্বামীর উদ্দেশে আথিয়ার আবেগঘন বার্তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সোমবার (২৩ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। অভিনেতা সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন দুই তারকা।

    বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি। তবে বিয়ের ছবি পোস্ট করেন রাহুল ও আথিয়া নিজেরাই।  

    এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তোর কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ। রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য।  

    আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশে লেখেন, তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।

    সামাজিকমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি শ্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডেসহ আরো অনেক তারকা।

    ২০২১ সালের ৫ নভেম্বর আথিয়া শেঠির জন্মদিনে প্রথমবার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রাহুল। ওই সময় কফি ডেটের একটি সুন্দর সময়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।

    সুনীল শেঠির মেয়ে আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন। এতে তার নায়ক ছিলেন সুরাজ পঞ্চোলি। এ অভিনেত্রীকে শেষবার দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমায়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ