ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মোংলায়  সার বোঝাই লাইটার ডুবি, ৮ কর্মচারী জিবীত উদ্ধার

    মোংলায়  সার বোঝাই লাইটার ডুবি, ৮ কর্মচারী জিবীত উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামক একটি লাইটার ডুবেগেছে।  এসময় লাইটারের ৮ কর্মচারী সাতরিয়ে পাশের লাইটারে উঠতে সক্ষম হয়েছে।

    জানাযায়,বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভীটা অলম্পিক( MV. VITA OLYMPIC) নামক জাহাজ থেকে সার বোঝাই বোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রস নামক লাইটারটি। এর পর মঙ্গলবার(২৪ জানুয়ারী) দিনগত রাত সাড়ে বারোটার দিকে লাইটারটি পন্য খালাসের জন্য  যশোরের নোয়াপাড়া উদ্দ্যেশে রওয়ানা দেয়।কিছুদুর মোংলা বন্দরের বহিনঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে পৌছালে লাইটারের প্রোপেলারসেভ ভেঙ্গে  ঈঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এসময় লাইটারের ৮ কর্মচারী পাশ্বে থাকা অন্য লাইটারে সাতরিয়ে আশ্রয়নেয়। কিছুক্ষনের মধ্যে লাইটারটি ডুবেযায়। 

    খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। 

    মোংলা বন্দর কতৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার সকালে বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবেন। এর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ