ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ 

    মঠবাড়িয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “বঙ্গবন্ধুর বাংলাদেশে-পুলিশ আছে জনতার পাশে” এ শ্লাগানে পিরোজপুরের মঠবাড়িয়ার মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    মঠবাড়িয়া থানা পুলিশের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী।  মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান।

    বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ ইব্রহীম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্টেট মাধবী রায়, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, মিরুখালী স্কুর এন্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাশ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, তুষখালী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা আবু তাহের মজবাহ, কে.এম লতীফ ইনস্টিটিউশনের শিক্ষার্থী মরিয়াম আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ