ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  •  স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলতাক স্বামী গ্রেফতার

     স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলতাক স্বামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।  

    গ্রেফতার মো.মহিন উদ্দিন ওরফে মহিন (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে।   

    শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  

    এর আগে,  শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

    পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। গতকাল শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল।      

    এসপি আরো জানায়, গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ