ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

    লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আরও একবার রানের দেখা পেলেন লিটন দাস। তার দারুণ ফিফটির পর জনসন চার্লসের বিধ্বংসী ব্যাটিং ও মোহাম্মদ রিজওয়ানের পঞ্চাশোর্ধ ইনিংসে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঝারি সংগ্রহ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

     
    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ইমরুল কায়েসের দল।  

    লিটন ও রিজওয়ানের ব্যাটে কুমিল্লার শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ৬৫ রান সংগ্রহ করেন তারা। এরপর ৯ চারে ফিফটি পূর্ণ করা লিটন দাস বিদায় নিলেও থিতু হয়ে থাকেন রিজওয়ান। তাকে সঙ্গ দিতে নেমে ব্যাটে ঝড় তোলেন চার্লস। রিজওয়ানের সঙ্গে ৩৮ বলে গড়েন ৬০ রানের জুটি।  

    সপ্তদশ ওভারে চার্লসকে ফেরান ওয়াহাব রিয়াজ। ২২ বলে ৫ ছক্কায় ৩৯ রান করে সাঝঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। শেষদিকে ৪২ বলে ফিফটি পূর্ণ করেন রিজওয়ান। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে দলকে এনে দেন মাঝারি সংগ্রহ। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। খুশদিল করেন অপরাজিত ১৩ রান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ