ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন সোহান

    আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন সোহান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন নুরুল হাসান সোহান। একইসঙ্গে শাস্তি পেয়েছেন হারিস রউফ। ডিমেরিট পয়েন্ট দেয়ার পাশাপাশি সোহানকে আর্থিকভাবে জরিমানা করা হলেও রউফকে শুধুই ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

    শুক্রবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠের আম্পায়ারের একটি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। তার সঙ্গে সেই তর্কে যোগ দিয়েছিলেন রংপুরের পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফও।

    এর জন্য শাস্তি পেয়েছেন নুরুল ও হারিস। রংপুরের অধিনায়ক নুরুলকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার। আর হারিসকে আনুষ্ঠানিক তিরস্কার করার সঙ্গে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

    চলতি বিপিএলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই শাস্তি পেলেন সোহান। এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করার কারণে ম্যাচ ফির ১৫ শতাংশসহ একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় সোহানের নামের পাশে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ