ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি

    নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ। আর ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

    আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের এই সূচি বিষয়ে নিশ্চিত করেছেন।

    ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি রুপি পেয়েছে বিসিসিআই।

    সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি রুপি খরচ করেছে আদানি স্পোর্টসলাইন।

    বাকি ৪ দলের মধ্যে ৩টির মালিকানা পেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (৯১২.৯৯ কোটি রুপি), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৯০১ কোটি রুপি) ও দিল্লি ক্যাপিটালস (৮১০ কোটি রুপি)। আর ৭৫৭ কোটি রুপি দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস।

    নারী প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ