ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অপরাধ নিয়ন্ত্রণে মঠবাড়িয়ায় সিসি ক্যামেরা স্থাপন 

    অপরাধ নিয়ন্ত্রণে মঠবাড়িয়ায় সিসি ক্যামেরা স্থাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম  রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা অপরাধ নিয়ন্ত্রনে এবং অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পৌরসভা এলাকা জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ সরাসরি মঠবাড়িয়া থানার কন্ট্রোল রুমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন।

    জানা গেছে, মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে ও মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে পৌর শহরের এখন পর্যন্ত ৩০ টি গুপুপ্তপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ কমে আসবে বলে ধারনা সকল শ্রেণী পেশার লোক জনের। ইতোমধ্যে এর সুফল পেতে শুরু করেছে পৌর এবং উপজেলা বাসী।

    পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, কিশোর গ্যাংয়ের দৌড়ত্ব, চুরি- ছিনতাইসহ বিভিন্ন প্রকার অপরাধ দমনে পৌরবাসী এবং উপজেলা বাসিকে আমি কথা দিয়ে ছিলাম। বিশেষ করে আমি উপজেলা বা পৌর শহরে আগত সকল জন সাধারণকে এবং শহরে বসবাসকারি পরিবারগুলেকে স্বস্তিতে রাখার জন্য এটা সামান্য উদ্যোগ মাত্র।

    অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটের জন্য প্রযুক্তির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির প্রথম ও প্রধান অংশ হিসেবে পৌর শহরে সিসি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। এতে সকল প্রকার অপরাধ কমে আসবে। তিনি বাসা, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান ও ব্যাংক সহ গুরুত্বপূর্ণ  সব জায়গায় সিসি ক্যামেরা ব্যবহারের আহ্বাবান জানান।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ বিষয়ে বলেন, মঠবাড়িয়া পৌর প্রশাসনের অর্থায়নে  ইতিমধ্যে শহরে ৩০টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উন্নত মানের ক্যাবল ও ক্যামেরা স্থাপনের এ প্রক্রিয়ায় আরও ১০টি ক্যামেরা যোগ  হবে। কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক চোরাচালান, মাদক সেবনসহ সব ধরনের অপরাধ এবং ছিনতাই ও চুরি-ডাকাতির হাত থেকে জনসাধারনের জান মাল রক্ষার জন্য উগ্যোটি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর সহরের সর্বত্রই সিসি ক্যামেরা স্থাপণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ