ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ফাইনালে উঠতে রংপুরের প্রয়োজন ১৮৩ রান

    ফাইনালে উঠতে রংপুরের প্রয়োজন ১৮৩ রান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৮২ রান করেছে সিলেট স্ট্রাইকার্স। ফলে জয়ের জন্য ১৮৩ রান করতে হবে রংপুরকে।

    মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট।

    টস হেরে ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয়ের ব্যাটে সিলেটের শুরুটা হয় দারুণ। ৫৩ বলে ৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। নবম ওভারে এসে এই জুটি ভাঙেন মেহেদী হাসান। ৩০ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন সিলেটের ওপেনার। পরের ওভারেই উইকেট হারান আরেক ওপেনার হৃদয়। ২৫ বলে ২৫ রান করেন তিনি।

    তিনে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন মাশরাফি। জাকির হাসানও নেমে ব্যাট চালাতে থাকেন। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ১৩ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। একই কাজ করেন রায়ার্ন বার্লও। ৬ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। কিছুক্ষণ পর থিতু হয়ে থাকা মাশরাফিও বিদায় নেন ডোয়াইন ব্র্যাভোর বলে। এর আগে খেলে যান ১৬ বলে ২৮ রানের দারুণ এক ইনিংস।  

    ব্যাট হাতে মুশফিকুর রহিম আজও ছিলেন ব্যর্থ। ৫ বলে ৬ রান করে উইকেট হারান তিনি। শেষদিকে থিসারা পেরেরা ও জর্জ লিন্ডার ২১ বলে ৩৬ রানের জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট। ১৫ বলে ২১ রান করে রান আউট হন থিসারা। লিন্ডা করেন ১০ বলে অপরাজিত ২১ রান।

    রংপুরের হয়ে জোড়া উইকেট পান হাসান মাহমুদ ও দাসুন শানাকা। একটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান ও ডোয়াইন ব্রাভো।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ