ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • ৯ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণ !

    ৯ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণ !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে  বুধবার (৭ এপ্রিল) লোহাগড়া থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক হান্নান মোল্যাকে (৭০) গ্রেফতার করেছে।

    পুলিশ সুত্রে জানা গেছে, ওই শিশু গত ১ এপ্রিল দুপুরে প্রতিবেশী হান্নান মোল্যার বাড়ির পাশে সবজি ক্ষেতে সবজি আনতে যায়। এ সময় সবজি ক্ষেতে ওই শিশুকে একা পেয়ে হান্নান মোল্যা জোরপূর্বক ধর্ষণ করে।


    পরিবারের লোকজন লোক লজ্জার ভয়ে মেয়েকে গোপনে বাড়িতে রেখে গ্রাম্য চিকিৎসা দেয়। কিন্তু শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বুধবার সকালে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

    পরে শিশুর মা হাসনা হেনা বাদী হয়ে বুধবার দুপুরে ধর্ষক হান্নান মোল্যাকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ওই ধর্ষককে তার বাড়ী থেকে গ্রেফতার করে।


    লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে আসমী হান্নান মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ