ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইনজুরিতে পড়ে নেইমারের আবেগঘন বার্তা

    ইনজুরিতে পড়ে নেইমারের আবেগঘন বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ভয়ানক চোট পেয়েছেন নেইমার। যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচেও। কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়েও ইনজুরি থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না এই ফরোয়ার্ড। গতকাল পিএসজির হয়ে খেলতে নেমে আবারও চোটের সম্মুখীন হয়েছেন তিনি। খেলার মাঝখানেই মাঠ ছাড়তে হয়ে স্ট্রেচারে করে।  

    লিলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালি মচকে যায় নেইমারের। যদিও এমআরআই স্ক্যানের পর কোনো চিড় ধরা পড়েনি। তবে লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রতিনিয়ত ইনজুরির শিকার হয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি ফুটে উঠে নেইমারের চোখেমুখে। ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘বারবার’, সঙ্গে একটি কান্নার ইমোজিও জুড়ে দেন।

    চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে অনিশ্চিত নেইমার। এমনিতেই নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে পিএসজি।

    আগামী ৮ মার্চ শেষ আটে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ