ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শিশুর গলায় ঢুকে গেল আস্ত বাইন মাছ, মায়ের সামনেই মৃত্যু

    শিশুর গলায় ঢুকে গেল আস্ত বাইন মাছ, মায়ের সামনেই মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কলারোয়ায় গলায় বাইন মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। 

    গোলাম রসুল ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। 

    নজরুল ইসলাম জানান, গোলাম রসুল তার মায়ের সঙ্গে স্থানীয় বিলে মাছ ধরার সময় হাতে মাছ নিয়ে খেলছিল। এ সময় বাইন মাছটি মুখের কাছে নিয়ে নিলে তা গলার ভেতর ঢুকে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

    কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাকপ্রতিবন্ধী শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার আগেই সে মারা যায়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ