ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

    মঠবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোরায় পৌঁছে দিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামে ক্বারী হায়দার উদ্দিন আকন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। 

    সরকারি হিসাব সম্পর্কিত স্থাযী কমিটির সভাপতি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার মো. রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার সকালে এই ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

    ক্লিনিক উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম নিদর্শণ “মমিন মসজিদ” মাঠ প্রাঙ্গনে কবি আবুল কালাম আজাদ আকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম প্রিন্স, ধানীসাফা কলেজের প্রভাষক মো. শাকিল আহমেদ, ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মিল্টন বেপারী, মিজানুর রহমান দুলাল, জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, সমাজসেবক সিএ মো. আনোয়ার হোসেন, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারী প্রমুখ।

    প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা স্বাস্থ্য সেবা প্রান্তিক মানুষের দোড় গোরায় পৌ‍ঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। এখান থেকে যে কোন রোগী প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। তিনি সকল জন সাধারণকে কমিউনিটি ক্লিনিকের সেবা নেয়ার আহ্বান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ