ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • শিক্ষকের বাড়িতে অনশনে শিক্ষার্থীর মা, চায় স্ত্রী হিসেবে স্বীকৃতি

    শিক্ষকের বাড়িতে অনশনে শিক্ষার্থীর মা, চায় স্ত্রী হিসেবে স্বীকৃতি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুর রশিদের (৫০) বাড়িতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে এক শিক্ষার্থীর মা অনশনে বসেছেন। 

    শনিবার ভোর থেকে সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর ডাকাতিয়া খালগোরা গাজীবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবদুর রশিদ (৫০)। তিনি পূর্ব কালীকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

    এ প্রসঙ্গে ভুক্তভোগী ওই নারী জানান, প্রায় ছয় বছর আগে মেয়েকে নিয়ে ওই বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় রশিদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে তিনি একাধিকবার গর্ভবতী হলেও তাকে গর্ভপাত করানো হয়। তাদের আকদ হলেও কাবিন হয়নি।

     এদিকে অভিযোগ অস্বীকার করে শিক্ষক মো. আবদুর রশিদ গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ওই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই নারী আমার নামে ধর্ষণ মামলা করছে, যা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছে।

    এ বিষয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদ্য সাইদুল ইসলাম জানান, ‘শিক্ষক রশিদ দুটি বিয়ে করেছে। তার যে স্বভাব, তাতে আমরা ভাবতে পারি অনশনে থাকা রাবেয়া সঠিক আছে। আবার প্রমাণ না থাকায় আমরা কিছু বলতে পারছি না।’
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন