ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

    কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো.মজিবর রহমান বেপারি (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মজিবর রহমান বেপারি উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিপিপির টিম লিডার ছিলেন।

    সূত্র জানায়, মজিবর রহমান নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেলে পাম্পে তেল ক্রয়ের জন্য কলাপাড়া যাচ্ছিলেন । ঘুটাবাছা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম সাংবাদিকদের জানান, বিষয়টি সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করবেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন