ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কালাম সরদার (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মুছা (২০) গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস.আই সরোয়ার হোসেন সোমবার দুপুরে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। 

    মুছা উপজেলার পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে। গুরুতর জখম কৃষক কালাম সরদার চিত্রা গামের মৃত. আতাহার আলী সরদারের ছেলে।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছর আগে প্রতিপক্ষ রাকিব মুরগী চুরি করতে এসে কৃষক কালাম সরদারের হাতে ধরা পরে এতে রাকিবকে বেঁধে রাখা হয়। এ ঘটনার পর থেকে কৃষক কালামকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ওই কৃষক কালাম সরদারের হারিয়ে যাওয়া দুটি গরু রাকিবদের বাড়ির সামনের রাস্তা থেকে আনতে গেলে পূর্ব পরিকল্পণা অনুযায়ী কৃষক কালাম সরদারকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

    এ ঘটনায় আহতের স্ত্রী জেসমিন বেগম গত ১৯ ফেব্রুয়ারী সোমবার মঠবাড়িয়া থানায় ৪ জন নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলো- উপজেলার চিত্রা গ্রামের মোস্তফা সরদারের ছেলে রাকিব (২২), মৃত. বারেক সরদারের ছেলে মোস্তফা সরদার (৪৫), পাতাকাটা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে মুছা (২০), হারুন হাওলাদারের ছেলে হাসিব (২১)।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত মুছাকে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ