ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • এই সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ফখরুল

     এই সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এই দুর্বিষহ জাতীয় সংকট থেকে মুক্তি পেতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকে রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই ‘অবৈধ’ সরকারকে হটানোর জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।  

    মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, এই সরকারকে রেখে সমস্যা সমাধান সম্ভব নয়। কারণ এরা এতোটাই দুর্নীতি পরায়ন হয়ে গেছে যে এরা ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। এরা একটা মিথ্যা প্রচারণা দিয়ে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছে। 

    সাংবাদিবকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের ফাইট হচ্ছে ওনার (খালেদা জিয়ার) মুক্তি। ওনার মুক্তিটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। রাজনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারটাও মুক্তির ওপর নির্ভর করবে।

    বিএনপির মহাসচিব বলেন, বিএনপি আশা করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিকখাতে কার্যকর সংস্কার সাধনে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইএমএফ বিশেষ সহযোগিতার হাত বাড়াবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ