ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সাকিব-তামিমের দ্বন্দ্ব, যা বললেন হাথুরুসিংহে

    সাকিব-তামিমের দ্বন্দ্ব, যা বললেন হাথুরুসিংহে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করতে এসেই এক দারুণ সমস্যার মুখোমুখি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীলংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

    দলের সবচেয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার একে অপরের সঙ্গে কথা বলেন না। এমনকি মুখ দেখাদেখি বন্ধ। দুজনের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা বিরোধ লেগে আছে, তা নিরসনের জন্য বিসিবি চেষ্টা করেও পারেনি।

    যদিও তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে বলেছেন, তাদের সম্পর্কের এ অবস্থা মাঠের খেলায় প্রভাব ফেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি পাপনের বৈঠকেও বিষয়টি উঠে এসেছে এভাবে। পাপনও বলেছেন— মাঠের খেলায় প্রভাব ফেলবে না বিষয়টি।

    ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিনও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়টি নিয়ে এবার কথা বলেন হাথুরুসিংহে। 

    দুই প্রিয় শিষ্যকে মিডিয়ার সামনে থেকে অনেকটা বাঁচানোর ভঙ্গিতেই কোচ বলেন— ‘আমি এমনও অনেক ড্রেসিংরুম দেখেছি, যেখানে অনেকেই কথা বলেন না। আসলে সব হচ্ছে মাঠের পারফরম্যান্সের ব্যাপার। সেখানে যে যার যার দায়িত্ব এবং কর্তব্য পালন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে।’

    তিনি বলেন, ‘সাত দিন হলো প্র্যাকটিস দেখছি। আমি এখনো অবজারভারের ভূমিকায় আছি। এই সাত দিনে খুব বেশি কিছু বুঝে ওঠার সম্ভব হয়নি। এ কারণে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে এখনো পর্যন্ত আমার কাছে এবনরমাল কিছু মনে হয়নি।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ