ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নাজিরপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

    নাজিরপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক স্ট্যাটাসে কমেন্ট করা নিয়ে পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

    মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজারে ও এর আগের দিন সোমবার রাতে উপজেলার চাঁদকাঠী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল আমীন এবং নাজিরপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ইসলাম শোভনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।। 

    এ ঘটনায় হামলায় আহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক শান্ত ইসলাম শোভন (২৫), তার অনুসারী নাহিদ হাসান ফয়জুল্লাহ (২২), মাহীনুর মল্লিক (৩৫), নাজমুল মল্লিক (২৮), শুভ্র মল্লিক (১৯)। এ ঘটনায় আহত নিমাই বড়াল (২০), অভিজিৎ বড়াল (২৩), শুভ মন্ডল (২২), নাইম (২২), রনি মল্লিক (২২), মেহেদী হাসান (২০), মিরাজ (১৮) আল আমীনের অনুসারী। এদিকে দু'পক্ষের হামলায় সদর বাজারের ব্যবসায়ী মো. মিজানুর রহমান শেখ শিশির (৫০) গুরুতর আহত হয়েছেন। 

    আহত ছাত্রলীগ নেতা শোভন বলেন, গতকাল সোমবার রাতে ছাত্রলীগের কতিপয় কর্মীকে ছাত্রলীগের উপজেলা কমিটির এক গ্রুপ আটকে রাখে। এ খবর পেয়ে সেখানে গিয়ে বিষয়টি মিটমাট করে দেই। বিষয়টি নিয়ে আজ দুপুরে আ’লীগের জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার কথা হয়। এরপর আমি বাড়ির উদ্দেশে রওনা হলে ছাত্রলীগের উপজেলা কমিটির দুই নেতার ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত দেউলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিয়াস শিকদার ও তার ভাই সাবেক ছাত্রদল নেতা পিয়াল শিকদারসহ ১০-১৫ জন আমাদের ওপর হামলা চালায়।

    এদিকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন বলেন, শোভনের নেতৃত্বে গতকাল সোমবার রাতে চাঁদকাঠী বাজারে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করাসহ তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে তারা আজ শোভনকে মারধর করেছে। 

    নাজিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, মঙ্গলবার সকালে দুই গ্রুপকে নিয়ে বসে আগের দিনের ঘটনা মিটমাট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পর দু’গ্রুপ আবার সংঘর্ষে লিপ্ত হয়। 

    উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস বলেন, ফেসবুকের একটি স্ট্যাটাসে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। বিষয়টি সাংগঠনিকভাবে মিটমাট করে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ