ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

    মঠবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মঠবাড়িয়া পৌর শহরে পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানার পুলিশের একটি টিম। 

    পিরোজপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌর শহরে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে পৌর শহরের হোটেল পট্টি এমাদুল হোটেলকে বাসি-পচা খাবার বিক্রির দায়ে ৪ হাজার, সদর রোডস্থ মুদি দোকানী মোস্তফাকে বিভিন্ন ব্রান্ডরোল পণ্য বিক্রির দায়ে ২ হাজার,  ব্যাংপাড়া ভেজাল গুড়া মসলা (মরিচ) বিক্রির দায়ে বেল্লাল হোসেনকে ৭ হাজার এবং সাইদুল ইসলামকে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানকে বেজাল পণ্য বা খাদ্যদ্রব্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ