ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

    বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। তবে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

    দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। সপ্তম ওভারের তৃতীয় বলে কাভার পয়েন্ট দিয়ে সজোরে ব্যাট চালান সল্ট। কিন্তু বল তার ব্যাটের কানায় চুমু খেয়ে সোজা চলে যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। তাই ব্যক্তিগত ৭ রানেই থামতে হয় এই ওপেনারকে।

    ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। 

    জেমস ভিঞ্চকে ফিরিয়ে বাংলাদেশকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ছোবল দেওয়া ডেলিভারিতে ব্যাট সরাতে পারেননি ভিঞ্চ। উইকেটের পেছনে মুশফিক শার্প ক্যাচ নেন। ১৬ বলে ৫ রানের বেশি করতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যান। 

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৬২ রান। জেসন রয় ১০০ ও জস বাটলার ২৯ রানে অপরাজিত আছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ