ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার 

     মঠবাড়িয়ায় প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাহফিল থেকে ফেরার পথে পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪০) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি দুর্ধর্ষ ডাকাত অলিউর রহমান অলি (৪৫) গ্রেপ্তার হয়েছে। 

    মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা রামপুরা থানা পুলিশের সহযোগিতায় পূর্ব রামপুরা এলাকা থেকে অলিকে গ্রেপ্তার করে শনিবার (৪ মার্চ) দুপুরে মঠবাড়িয়া থানায় নিয়ে আসেন। হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাত অলিউর রহমান অলি উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন পঞ্চায়েতের ছেলে। দুই সন্তানের জনক নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মুনসুর আলী ওরফে মোকসেদ আলী হাওল াদারের ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুর্ধর্ষ ডাকাত অলিউর রহমান অলিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অলির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। 

    এর আগে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান হায়দার (৫১), তাহসিন আরবি (১৯), নিয়াজ মাহমুদ (১৭), হোসাইন (১৮) কে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে গত বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

    জিজ্ঞাসাবাদে তাহসিন আরবি'র বরাত দিয়ে ওসি আরও বলেন, তাহসিন একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে ছিলো এবং ওই মেয়েকে বিভিন্ন সময় পথে-ঘটে উত্যাক্ত করে আসছিলে। বিষয়টি ওই মেয়ের পরিবার জানতে পেরে প্রবাসি আমিরুল ইসলামের মাধ্যমে অন্যত্র বিয়ে ঠিক করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাহসিন আরবি তার অন্যান্য সহযেগিদের নিয়ে মাহফিল থেকে ফেরার পথে কথিত ঘটক প্রবাসি আমিরুল ইসলামকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

    থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। পূর্ব শত্রুতার জের ধরে এসময় পঞ্চায়েত বাড়ির রাস্তার মোড়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে  থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করেন।

    এ ঘটনায় নিহতের ভাই  মাওলানা মো. নূরুল ইসলাম (৫৩) বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন। ঘটনার পর পরই থানা পুলিশ হাফিজুর রহমান হায়দার, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হাসাইনকে আটক করে ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ