ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ‘আমি মন্ত্রী নই, আপনাদের সেবক’

    ‘আমি মন্ত্রী নই, আপনাদের সেবক’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের নেত্রী শেখ হাসিনা দেশের মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি দেশের উন্নয়নে পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত।

    তাই আমি তার একজন কর্মী হিসাবে নিজেকে কখনো আপনাদের কাছে মন্ত্রী হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আপনাদের একজন সেবক হিসাবে বেঁচে থাকতে চাই।

    শুক্রবার (৩ মার্চ) রাতে পিরোজপুরের নাজিরপুরের নাওটানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শেখ হাসিনার সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান চলছে। তাই শিক্ষকদের সেভাবেই প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।  

    শ ম রেজাউল করিম বলেন, বিএনপি সরকারের সময় দেশে উন্নয়নের নামে লুটপাট চলে। আর তাইতো খালেদা জিয়া ও তার ছেলে সেই লুটপাটের মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন।

    তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। আর এটা একমাত্র শেখ হাসিনার মতো একজন সরকার প্রধানের দ্বারাই সম্ভব। দেশের এই উন্নয়নের জন্য আগামীতেও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।  সবসময় শেখ হাসিনা ও নৌকার সঙ্গে থাকতে হবে। আমাদের নেত্রী দেশের মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি দেশের উন্নয়নে পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত। তাই আমি তার একজন কর্মী হিসাবে নিজেকে কখনো আপনাদের কাছে মন্ত্রী হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আপনাদের একজন সেবক হিসাবে বেঁচে থাকতে চাই।  

    নাওটানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মো. শাহ আলম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এর আগে মন্ত্রী উপজেলার মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ