ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যারিয়ারে ৫০০ উইকেট শিকার করতে চান হাসান মাহমুদ

    ক্যারিয়ারে ৫০০ উইকেট শিকার করতে চান হাসান মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৬টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের শিকার ২৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই পেসার।

    এবার হাসান জানালেন ক্যারিয়ারে তিনি  ৫০০ উইকেট শিকার করতে চান। 

    ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির হাসান মাহমুদ জানিয়েছেন তার ও দলের পরিকল্পনার কথা।
    তিনি বলেন, ‌‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’

    সাকিবের এই দলের মধ্যে আছে শেখার আগ্রহও। হাসান যেমন মুখিয়ে আছেন প্রতিপক্ষ দলের ফাস্ট বোলারদের সঙ্গে কথা বলে কিছু কৌশল শিখে নেওয়ার জন্য। জফরা আর্চার, মার্ক উডদের সঙ্গে সিরিজ শেষে কথা বলার ইচ্ছার কথা জানিয়ে বললেন, ‘সিরিজ শেষে জিজ্ঞাসা করব, চাপটা কীভাবে সামলান, নতুন বল কীভাবে করে…ওনারা তো কোনো চাপ ছাড়াই বল করেন।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ