ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • চবি প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

    চবি প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দফতরের ১৭ জন পদত্যাগ করেছেন।  

    রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

    জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামসহ বিভিন্ন দফতরের মোট ১৭ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার বরাবর।

    জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বলেন, আমি পদত্যাগকারীদের তালিকা তৈরি করছি।

    পদত্যাগকারীরা হলেন- প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এসএএম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, মুহাম্মদ ইয়াকুব, গোলাম কুদ্দুস লাবলু, মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ড. রবিউল হাসান ভূঁইয়া, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক, শাহজালাল হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ শাহরিয়ার বুলবুল তন্ময়, এএফ রহমান হলের আবাসিক শিক্ষক আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন রূপা, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচএম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক রমিজ আহমেদ সুলতান, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিন, খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ড. মো. শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা, আলাওল হলের আবাসিক শিক্ষক ঝুলন ধর।

    ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বিভিন্ন সময় গবেষণার কাজ ও একাডেমিক ব্যস্ততার কারণে এ দায়িত্ব থেকে আরও আগেই সরে আসতে চেয়েছিলাম। সর্বশেষ আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।

    চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার গনমাধ্যমকে বলেন, গত ৮ মার্চ প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টর শহীদুল ইসলামকে তাদের গবেষণা কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য এ দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছি। তারা বলেছেন, ১৫ মার্চের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন। ইতিমধ্যে তারা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। আমি এখন ঢাকায় আছি, ঢাকা থেকে ফিরে প্রক্টরিয়াল বডি পূর্ণাঙ্গ করবো।

    সূত্র: বাংলানিউজ
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ