ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • টাইগারদের বোলিং তোপে চাপে ইংল্যান্ড

    টাইগারদের বোলিং তোপে চাপে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংলিশ ওপেনার দাভিদ মালানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এরপর জুটি বেঁধেছিলেন আরেক ওপেনার ফিলিপ সল্ট ও মঈন আলী।

    দুজনের জুটিতে রানের গতিও বাড়ে ইংল্যান্ডের।  

    তবে পাওয়ার প্লের পর বল হাতে নিয়েই জুটি ভাঙলেন সাকিব আল হাসান। আগের ওভারে ১৩ রান খরচ করা নাসুম আহমেদের পর বোলিংয়ে আসেন টাইগার দলপতি। ওভারের তৃতীয় বলেই আগ্রাসী ইংলিশ ওপেনার সল্টকে (১৯) কট অ্যান্ড বোল্ড করে ফেরান সাকিব।  পরের ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে বিদায় করেন পেসার হাসান মাহমুদ।

    এরপর মঈন আলীকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করা মঈন। সবমিলিয়ে দলীয় ৫৭ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ